শ্রীকৃষ্ণ ও সুদামাঃ বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত (সংক্ষেপিত)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছোট বেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। একই গুরুর নিকট তাঁরা পড়াশোনা করেছেন। সুদামা ছিলেন খুবই গরীব। তবে ব্রহ্মবিদ। তাঁর কোনো লোভ-লালসা নেই। অন্যদিকে শ্রীকৃষ্ণ এখন দ্বারকার রাজা। তদুপরি তখন তাঁর খ্যাতি সর্বত্র।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ছোট বেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। একই গুরুর নিকট তাঁরা পড়াশোনা করেছেন। সুদামা ছিলেন খুবই গরীব। তবে ব্রহ্মবিদ। তাঁর কোনো লোভ-লালসা নেই। অন্যদিকে শ্রীকৃষ্ণ এখন দ্বারকার রাজা। তদুপরি তখন তাঁর খ্যাতি সর্বত্র।
এদিকে সুদামার অবস্থা দিনকে দিন খারাপ হতে লাগল।এমন অবস্থা যে দুবেলা ঠিকমত খাবার জোটেনা। একদিন সুদামার স্ত্রী তাঁকে বললেন, ‘তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার
রাজা। তাঁর কাছে গেলে হয়তো কিছু অর্থসাহায্য পাওয়া যেত। তাতে আমাদের অভাব অনেকটা ঘুচত।’কিন্তু নির্লোভ সুদামা তাতে রাজী হলেন না।তবে একসময় সুদামা অর্থের লোভে নয়, অনেক দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন। তিনি একদিন সত্যি সত্যিই দ্বারকায় রওনা হলেন। যাওয়ার সময় তাঁর স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিড়ার খুদ সুদামার উত্তরীয় বস্ত্রে বেঁধে দিলেন।
সুদামা দ্বারকায় পৌঁছলেন। তাঁকে দেখামাত্র কৃষ্ণ দৌড়ে এসে জড়িয়ে ধরলেন।তিনি নিজে সুদামার পা ধুইয়ে দিলেন।শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী শ্রীমতী রুক্ষিনি দেবী তাঁকে অত্যন্ত আদর-আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ বললেন, ‘বন্ধু, আমার জন্য কী এনেছ?’ সুদামা তখন সেই চিড়ার খুদ বের করে দিলেন। শ্রীকৃষ্ণ সেই সামান্য খুদ ই পরম তৃপ্তিভরে খেলেন। তারপর তাঁরা অনেকক্ষণ গল্প করলেন। কিন্তু সুদামা একবারও অর্থের কথা বললেন না। কিন্তু মহান শ্রীকৃষ্ণ বন্ধুর বেশভূষা দেখে সবই বুঝতে পারলেন।তিনি রাজ্যদুত দিয়ে সুদামার অবস্থার খবর নিলেন।তাঁর স্ত্রী রুক্মিণী দেবী কে রাজকর্মচারী সহ পাঠিয়ে দিলেন সুদামার বাড়িতে।এদিকে যাবার সময় চলে এল।অশ্রুসিক্ত নয়নে প্রিয় বন্ধুকে বিদায় দিলেন শ্রীকৃষ্ণ আর সুদামাও কিছুই বললেন না তাঁর দারিদ্রতা সম্বন্ধে।কিন্তু একি!সুদামা ফিরে গিয়ে দেখেন তাঁর কুঁড়েঘরের জায়গায় বিশাল অট্টালিকা। ঘরে ধনসম্পদের অভাব নেই।আর সেখানে তাঁর স্ত্রীর সাথে হাস্যোজ্জল মুখে দাড়িয়ে আছেন শ্রীমতী রুক্মিণী দেবী!স্থাপিত হল বন্ধুত্বের এক অমর দৃষ্টান্ত।
রেফারেন্সঃ https://www.facebook.com/BangaliHinduPost/posts/867314716724522:0


No comments:
Post a Comment