স্বামী-স্ত্রী প্রেম 😍
পবিত্র বেদ 🙏
.
যথা বৃক্ষং লিবুজা সমন্তং পরিষস্বজে ।
এবা পরি ষ্বজস্ব মাং যথা মাং কামিন্যসো যথা মন্নাপগা অসঃ
=[] অথর্ববেদ: ৬/৮/১ []=
.
পদার্থ– (যথা) যেভাবে (লিবুজা) লতা (বৃক্ষম্) বৃক্ষকে (সমন্তম্) সব দিক থেকে (পরিষস্বজে) দৃঢ় ভাবে আঁকড়ে ধরে, (এবা) তেমনি ভাবে (মাম্) আমাকে (পরি ষ্বজস্ব) তুমি প্রেমপূর্বক আঁকড়ে ধরো। (যথা) যার ফলে তুমি (মাম্) আমাকে (কামিনী অসঃ) অনন্য চিত্তে কামনা করো, (যথা) যার ফলে তুমি (মৎ) আমার থেকে (অপগাঃ) বিচ্যুত (ন অসঃ) হও না। ॥১॥
.
ভাবার্থ: যেভাবে লতা বৃক্ষকে সব দিক থেকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকে, তেমনিভাবে আমাকে তুমি প্রেমপূর্বক আঁকড়ে ধরো। যার ফলে তুমি আমাকে অনন্য চিত্তে কামনা করো, যার ফলে তুমি আমার থেকে বিচ্যুত হও না।
ওঁ শান্তিঃশান্তিঃশান্তি



No comments:
Post a Comment