----------------- "আত্মানাং বিদ্ধি"-----------------
"নিজেকে জানার জন্য সনাতন ধর্ম চর্চাক্ষেত্র"
ধারাবাহিক পর্বঃ- ১
মা লক্ষ্মী দেবীকে শুধু ধন সম্পদের দেবী হিসাবে জেনে সীমাবদ্ধ থাকবেন না। লক্ষ্মী দেবীকে জ্ঞান ও সচ্চরিত্রও দানের দেবীও বলা হয়। অর্থাৎ তিনি শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্রও দান করে। এই প্রসঙ্গে স্বামী প্রমেয়ানন্দ বলেছেন, ‘কেবল টাকাকড়িই ধন নয়। চরিত্রধন মানুষের মহাধন।'
----- লক্ষ্মী পূজার সময়সূচী
দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীপূজা বিশেষভাবে করা হয়। তবে লক্ষ্মীর ব্রতকথাগুলির মধ্যে "বৃহস্পতিবারের ব্রতকথা" সবচেয়ে জনপ্রিয় তাই সনাতন ধর্মালম্বীরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজা করে থাকেন।
------ মা লক্ষ্মীদেবীর বাহন
লক্ষ্মীর বাহন পেঁচা, তবে তাঁর বাহন পেঁচা সম্পর্কে কিছু প্রচলিত কথা আছে যে ধনসম্পত্তি হোক, কিংবা টাকাকড়ি হোক বা সাধনধনই হোক, সদাজাগ্রত অবস্থায় রক্ষা করতে হয়। রাতে সবাই যখন ঘুমায়, তখন পেঁচা জেগে থাকে। পেঁচাই সেই ধনসম্পদ পাহারা দেয়। তাই তার বাহন পেঁচা।
------ লক্ষ্মীপূজা করতে প্রয়োজনী উপকরণ সমূহ
সিঁদুর, ঘট ১টি, ধান সামান্য, মাটি সামান্য, আমপল্লব ১টি, ফুল ১টি, দুর্বা সামান্য, তুলসীপাতা ২টি, ফুল, কাঁঠালি কলা বা হরীতকী ১টি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপচাল ও জল।
------ সাধারণত মা দুর্গার ডানপাশে লক্ষ্মীদেবীর অবস্থান, তিনি প্রস্ফুটিত জলপদ্মের উপর দণ্ডায়মান। লক্ষ্মীদেবীর দুই হাত। একহাতে নির্মলতার (সততা) প্রতীক পদ্মফুল অন্য হাতে ধনের প্রতীক শালি ধানের মঞ্জুরি।
------ লক্ষ্মীদেবী বিষ্ণুর পত্নী, যার জন্য তাঁকে বিষ্ণু শক্তির উৎস বলা হয়।
------ লক্ষ্মীদেবী আবাহন মন্ত্র
ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ।।
------ লক্ষ্মীর ধ্যানমন্ত্র
ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।।
গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।
------ লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র
ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবি মহালক্ষ্মী নমঽস্তু তে।।
------ নৈবেদ্যগুলি নিবেদন করার শেষে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ে মন্ত্র
এষ সচন্দনপুষ্পাঞ্জলি ওঁ শ্রীঁ লক্ষ্মীদেব্যৈ নমঃ।।
------ মা লক্ষ্মীদেবীর অভিন্ন রূপ অষ্টলক্ষ্মী
অষ্টলক্ষ্মী হলেন সম্পদের দেবী লক্ষ্মীর আটটি বিশেষ রূপ। তাঁরা সম্পদের আট উৎস তথা লক্ষ্মীদেবীর শক্তির প্রতীক। অর্থাৎ অষ্টলক্ষ্মী লক্ষ্মীর অপ্রধান রূপভেদ। অষ্টলক্ষ্মী "সম্পদ" কথাটির অর্থ হল সমৃদ্ধি, সুস্বাস্থ্য, জ্ঞান, শক্তি, সন্তানাদি ও ক্ষমতা।
----- শাস্ত্রোক্ত অনুযায়ী অষ্টলক্ষ্মী হলেন
১) আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী (লক্ষ্মীর আদিরূপ এবং ঋষি ভৃগুর কন্যারূপে লক্ষ্মীর অবতার);
২) ধনলক্ষ্মী (লক্ষ্মীর অর্থ ও স্বর্ণদাত্রী রূপ);
৩) ধান্যলক্ষ্মী (কৃষিসম্পদদাত্রী লক্ষ্মী);
৪) গজলক্ষ্মী (গবাদি পশু ও হস্তীরূপ সম্পদদাত্রী লক্ষ্মী। স্বামী চিদানন্দের মতে গজলক্ষ্মী রাজক্ষমতা প্রদান করেন। হিন্দু পুরাণ অনুযায়ী, গজলক্ষ্মী দেবরাজইন্দ্রকে সমুদ্রগর্ভ থেকে তাঁর হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। বসুধা নারায়ণ "গজলক্ষ্মী" শব্দটির ব্যাখ্যা করেছেন "গজ" অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী);
৫) সন্তানলক্ষ্মী (সন্তানপ্রদাত্রী লক্ষ্মী);
৬) বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী (যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মী);
৭) বিজয়লক্ষ্মী বা জয়লক্ষ্মী (বিজয় প্রদানকারিনী লক্ষ্মী, কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং কঠিন সময়ে বাধাবিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও);
৮) বিদ্যালক্ষ্মী (কলা ও বিজ্ঞানের জ্ঞানপ্রদানকারিনী লক্ষ্মী)।
সূত্র: https://www.facebook.com/groups/shonaton/permalink/1487713574629834/

No comments:
Post a Comment